Wednesday, August 30, 2017


আজ বিকাল ৪.৩০ মিনিটে আনন্দ বাজার SPO ক্যাম্প এর পুলিশ চেক পোস্ট এ ২টি গরু বুজাই বোলেরো গাড়ি অবৈধ ভাবে পাচার কারীরা নিয়ে যাচ্ছিলো যার কোন বৈধ কাগজ ছিল না। একটি গাড়ি পুলিশ কে বুড়ু আঙ্গুল দেখিয়ে বা পয়সা দিয়ে পালিয়ে যায় কিন্তু অপর একটি গাড়ি (TR 05-A 1852 ) পালাতে চেষ্টা করে গাড়িটি গুরাতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি অটো তে প্রচণ্ড ধাক্কা লাগে ও অটো এর সামনের গ্লাস বাজে ভাবে ভেঙে যায়। অটো এর চালক আমাদের এলাকার শ্রী সুভাষ নাথ মহোদয় (BMS - ভারতীয় মজদুর সংঘের একনিষ্ট কার্যকর্তা)। তিনি গাড়ি টিকে আটকান ও আমাদের সবাইকে খবর দেন। গাড়িতে কোন ধরণের সঠিক কাগজ ছিলনা, গরুর খাবারের ও জলের কোনো বেবস্তা ছিলোনা, সর্ব মোট ৭ টি গরু ছিল একটি ছোট ৫-৭ দিনের বাছা কে দড়ি দিয়ে পা বেঁধে ড্রাইভারের সিটের নিচে রেখেছিলো। ধর্মনগর পুলিশ থানায় খবর দেওয়া হয় ৪.৩০ মিনিটে কিন্তু ধর্মনগর পুলিশ কে ১১ কি০ মি০ দূর থেকে আনন্দ বাজার আসতে ২ ঘন্টা সময় লাগে। এবং অন্তিমে পুলিশ প্রশাসন এর হাথে গরু ও গাড়ির চালক কে তুলে দেওয়া হয়. এই ভাবে দিনের পর দিন CPM পরিচালিত ত্রিপুরা সরকার তার পুলিশ প্রশাসন কে কাজে লাগিয়ে ত্রিপুরা কে গরু পাচারের করিডোর বানিয়েছে। কিছু পুলিশ কর্মী সত্ভাবে কাজ করতে চাইলে তাদের বদলির ভয় দেখানো হচ্ছে। এ হলো আজকের ত্রিপুরা রাজ্যের বাস্তব চিত্র।

No comments:

Post a Comment